Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    বিজনেস

    প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ মোট ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

    দুদকের উপপরিচালক হোসাইন শরীফের আবেদনের পর আদালত এই আদেশ দেন। আবেদনে উল্লেখ করা হয়, এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যরা যোগসাজশে প্রিমিয়ার ব্যাংকের নামে বিভিন্ন দুর্নীতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত।

    অভিযোগ অনুযায়ী- ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারসহ বিভিন্ন শাখার অফিস ভাড়া বাবদ ১,৪৩৭ কোটি টাকা আত্মসাৎ, ২০ হাজার কোটি টাকা মানিলন্ডারিং, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ প্রদর্শন করে ৪,৮১৮ কোটি টাকা আত্মসাৎ, স্টেশনারি খাতে ভুয়া ব্যয় দেখিয়ে ১,৯৫০ কোটি টাকা আত্মসাৎ, বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া এফডিআর খুলে অতিরিক্ত মুনাফা প্রদান করে কোটি কোটি টাকা আত্মসাৎ, প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন, বিপিএল এবং টেলিভিশনে ভুয়া প্রচারের মাধ্যমে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

    দুদকের আবেদনপত্রে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা দেশত্যাগ করলে তদন্ত বিঘ্নিত হতে পারে। তাই তাদের বিদেশগমন নিষিদ্ধ করা জরুরি।

    নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন-ইকবালের ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল, ভাই মঈন ইকবাল, বোন নওরীন ইকবাল, ব্যাংকের এমডি ও সিইও মো. আবু জাফর ও কাজী আব্দুল মজিদ, সাবেক এমডি খন্দকার ফজলে রশিদ, এম. শাহ আলম সারোয়ার, নিয়াজ হাবীবসহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিচালক।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৩
    Next Article নিরাপওা শঙ্কায় ফের ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫