Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রাথমিকের ১০ হাজার ২১৯ শিক্ষক পদে আবেদন শুরু আজ
    অন্যান্য

    প্রাথমিকের ১০ হাজার ২১৯ শিক্ষক পদে আবেদন শুরু আজ

    By ম্যাংগো টিভিনভেম্বর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার (৮ নভেম্বর)। সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।

    যোগ্যতা ও বয়সসীমা
    সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডের, যেখানে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন নির্ধারিত ১১,০০০–২৬,৫৯০ টাকা।
    চলতি বছরের ৩০ নভেম্বর তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে, যেখানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪ স্কেলে ২.২৫, ৫ স্কেলে ২.৮) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

    আবেদন করার নিয়ম

    প্রার্থীদের আবেদন করতে হবে dpe.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে। অনলাইন ফর্ম পূরণের পর ইউজার আইডিসহ ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে, যা যাচাই করে ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর মোবাইলে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ‘ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি’ ডাউনলোড করতে হবে এবং সেটির রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ রাখতে হবে।

    নিয়োগের শর্তাবলি

    বিবাহিত নারী প্রার্থীরা স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটি দিয়ে আবেদন করতে পারবেন। উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং প্রার্থীদের নিজ উপজেলা বা শিক্ষা থানাতেই চাকরি করতে হবে। কোনো প্রার্থী মিথ্যা বা ভুয়া তথ্য দিলে তার আবেদন বাতিল হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধূমপান বা মাদকাসক্তদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    নিয়োগ পরীক্ষা পদ্ধতি
    নতুন বিধিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় মোট ৯০ নম্বর থাকবে চারটি বিষয়ে-বাংলা (২৫ নম্বর), ইংরেজি (২৫ নম্বর), গণিত (২০ নম্বর), দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (২০ নম্বর)। লিখিত পরীক্ষায় ৯০ মিনিট সময় দেওয়া হবে এবং পাস নম্বর হবে ৪৫। মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের, যেখানে পাস নম্বর ৫।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেব: নুরুল হক নুর
    Next Article যারা সংস্কারের কথা বেশি বলত, তারা সংস্কারবিরোধী রাজনীতিতে ঢুকে গেছে : আসিফ

    Related Posts

    প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: উপদেষ্টা মাহদী আমিন

    মার্চ ১৭, ২০২৬

    সোমবার ছিল শেষ কর্মদিবস, মঙ্গলবার থেকে শুরু টানা সাত দিনের ছুটি

    মার্চ ১৭, ২০২৬

    ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫