Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন, মঙ্গলবার সকালে রিপোর্ট জানা যাবে হাদির
    জাতীয়

    পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন, মঙ্গলবার সকালে রিপোর্ট জানা যাবে হাদির

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির এসব পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পাওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।

    সোমবার (১৫ ডিসেম্বর) হাসপাতাল সূত্রে জানা গেছে, রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা হাদির শারীরিক অবস্থার বিস্তারিত মূল্যায়ন করবেন এবং তার পরিবারকে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা বা রোডম্যাপ জানাবেন।

    এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক। বিমানবন্দর থেকে সরাসরি তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পূর্বপ্রস্তুতি অনুযায়ী হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চিকিৎসকরা।

    প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

    হাদির চিকিৎসার সার্বিক ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমহান বিজয় দিবস আজ, শ্রদ্ধা ও গৌরবে জাতির ঐতিহাসিক অর্জনের দিন
    Next Article মহান বিজয় দিবস: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫