Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচনে যেন উপদেষ্টারা অংশ নিতে না পারেন : ইসিকে নুরুল হক নুর
    জাতীয়

    নির্বাচনে যেন উপদেষ্টারা অংশ নিতে না পারেন : ইসিকে নুরুল হক নুর

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উপদেষ্টারা যেন প্রার্থী হতে না পারেন-এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

    বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমন দাবি জানান তিনি। বৈঠকে লিখিতভাবেও এ সুপারিশ জমা দেয় দলটি।

    বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণঅধিকার পরিষদের ছয় সদস্যের প্রতিনিধিদল।

    নুরুল হক নুর বলেন, ‘আগের নিয়ম ছিল—তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও অবসর গ্রহণের তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নিতে পারেন না। একইভাবে সরকারের সুবিধাভোগী উপদেষ্টাদেরও তাৎক্ষণিকভাবে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হবে। না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।’

    ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, ‘ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। আমরা প্রস্তুতির অগ্রগতি জানতে এসেছিলাম। কমিশন তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। আমাদের প্রত্যাশার চেয়েও কাজ এগোচ্ছে বলে মনে হয়েছে।’

    তিনি জানান, গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনের কাছে নয়টি ইস্যুতে দাবি জানিয়েছে। এর বেশ কয়েকটি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে বলেও তারা আশ্বস্ত হয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর: বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট
    Next Article নির্বাচনে সেনা ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ সদস্য মোতায়েন

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫