ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের বিভিন্ন স্থান থেকে পোস্টার ও ব্যানার অপসারণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজ হাতে নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন।

ডা. শফিকুর রহমান জানান, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে দলটির নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version