দুই বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার পর এখন তিনি জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন-এমন খবর সামনে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে জায়েদ খানকে রাস্তার পাশে কাঠ সরাতে দেখা গেছে। ছবিতে তার মুখে পরিশ্রমের ছাপ স্পষ্ট। এটি নিয়ে অনেকেই দাবি করছেন, তিনি শ্রমিক হিসেবে কাজ করছেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এ নিয়ে আপাতত কিছু বলতে চাই না। সবার জীবনে সব সময় এক রকম যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ধারণা করা হচ্ছে, ছবিটি তার কোনো কাজের অংশ বা প্রচারণামূলকভাবে ছড়ানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
ম্যাংগোটিভি /আরএইচ

