নাগরিক সেবার মানোন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আইএফআইসি ব্যাংক পিএলসি ও কুমিল্লা সিটি কর্পোরেশন-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ) কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেলাল আহমেদ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রশাসক শাহ আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান মোঃ ফরিদ আল মাহমুদ। কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

চুক্তির আওতায় কুমিল্লা জেলার নাগরিকরা এখন সিটি কর্পোরেশনের সকল ট্যাক্স ও ফি আইএফআইসি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এর ফলে সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

উভয় প্রতিষ্ঠান মনে করছে, এ ধরনের অংশীদারিত্বমূলক উদ্যোগ নাগরিক সেবার আধুনিকায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version