Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন নির্দেশনা: অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ,বিদেশ সফর ও যানবাহন কেনা স্থগিত
    জাতীয়

    নতুন নির্দেশনা: অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ,বিদেশ সফর ও যানবাহন কেনা স্থগিত

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ বিষয়ে ব্যয় সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

    সোমবার (২৭ অক্টোবর) জারি করা পরিপত্রে বলা হয়, কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না। একই সঙ্গে বিদেশ ভ্রমণ, গাড়ি কেনাসহ কয়েকটি খাতে ব্যয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংকোচনমূলক নীতি অব্যাহত রেখেই সংশোধিত বাজেট প্রস্তুত করতে হবে।

    পরিপত্রে আরও বলা হয়, চলমান অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে বরাদ্দের ভেতরে থেকে খাত পরিবর্তন করা যাবে। তবে অব্যয়িত উন্নয়ন ব্যয় পরিচালন খাতে স্থানান্তর করা যাবে না।

    সরকারি খরচে সব ধরনের বৈদেশিক সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। একান্ত প্রয়োজন বিবেচনায় অনুমোদনক্রমে সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ থাকবে। একই সঙ্গে সরকারি তহবিলে নতুন গাড়ি, জাহাজ ও বিমান কেনায় নিষেধাজ্ঞা বহাল থাকছে। তবে ১০ বছরের বেশি পুরোনো গাড়ির পরিবর্তে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।

    পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয়ও বন্ধ রাখতে বলা হয়েছে। উন্নয়ন বাজেটের আওতায় শর্তসাপেক্ষে এ খরচ করা যাবে। সংশোধিত এডিপি প্রণয়নে প্রকল্পের সংখ্যা সীমিত রাখা এবং ব্যয় যৌক্তিক করার ওপরও জোর দেওয়া হয়েছে।

    অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সব খাতে ব্যয় পর্যালোচনা করা হচ্ছে। আগামী ডিসেম্বরে সংশোধিত বাজেটে এর প্রভাব দেখা যাবে।
    এবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় আগেভাগে বাজেট সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।-

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষ: সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা,হল ছাড়ার নির্দেশ
    Next Article বিপুল সংখ্যক আসামির জামিন: ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫