Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন আইপিও নীতিমালা: বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ডাকলো বিএসইসি
    বিজনেস

    নতুন আইপিও নীতিমালা: বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ডাকলো বিএসইসি

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির নতুন কাঠামো গঠনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ বিধিমালা-২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে। খসড়াটির বিভিন্ন দিক নিয়ে অংশীজনদের মতামত নিতে ধারাবাহিক আলোচনা শুরু করেছে সংস্থাটি।

    এর অংশ হিসেবে এবার অতালিকাভুক্ত ও সম্ভাবনাময় লাভজনক ৯ কোম্পানিকে মতামত দিতে আমন্ত্রণ জানিয়েছে বিএসইসি। আগামী ৮ ডিসেম্বর বিকাল ৩টা, আগারগাঁওয়ে কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

    যেসব কোম্পানিকে ডেকেছে বিএসইসি

    বিএসইসি সূত্রে জানা গেছে, খসড়ার বিষয়ে মতামত দিতে এরই মধ্যে নয়টি কোম্পানিকে চিঠি পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড,সিনোভিয়া ফার্মা পিএলসি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

    চিঠিতে বিএসইসি জানায়, দেশের শেয়ারবাজারের তালিকাভুক্তির নিয়ন্ত্রক কাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে এই নতুন বিধিমালার খসড়া তৈরি করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অংশীজনদের মতামতকে অগ্রাধিকার দিতে সরকারি মালিকানাধীন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা আয়োজন করা হয়েছে।

    কোম্পানিগুলোর প্রতিনিধিদের আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী না সরালে ব্যবস্থা: ইসি
    Next Article বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: আমীর খসরু

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫