Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
    রাজধানী

    দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: মির্জা ফখরুল

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ইতোমধ্যে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অনেক আন্দোলন, রক্ত-আত্মত্যাগের পর আমরা এমন অবস্থানে পৌঁছেছি, যেখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে উঠেছে।”

    সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সাবেক গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় মির্জা ফখরুল তাকে ফুল দিয়ে বরণ করে নেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    ফখরুল বলেন, দেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠিত হয়েছে। এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের সনদে সই করেছে।

    তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও চলছে। “আমরা আশাবাদী—এবারের নির্বাচনে জনগণ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন,” যোগ করেন তিনি।

    বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে জানে কীভাবে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক কাঠামোর দিকে এগিয়ে নিতে হয় উল্লেখ করে ফখরুল বলেন, দায়িত্ব পেলে দলটি দেশকে সমৃদ্ধ অর্থনীতির পথে নিয়ে যেতে সক্ষম হবে।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মহাসচিব জানান, তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং গুরুতর অসুস্থ। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্লট জালিয়াতি: হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
    Next Article ফটোগ্রাফির সীমা ভাঙতে ভিভো এক্স৩০০ প্রো , যা বলছে ভিভো

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫