Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশবাসীর প্রতি ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের
    রাজধানী

    দেশবাসীর প্রতি ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশবাসীর উদ্দেশে ধৈর্য ও ঐক্যের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে। পরে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ বলে উল্লেখ করেন।

    জামায়াত আমির পোস্টে লেখেন, বাংলাদেশ নানা রাজনৈতিক উত্তাপ ও অস্থিরতার মধ্য দিয়ে পার হচ্ছে। এ সময়ে ন্যায়বিচার, সত্য ও জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেখানে নীতি, স্বচ্ছতা ও জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়।

    তিনি আরও বলেন, ব্যক্তিনির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়; সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।

    দেশবাসীর প্রতি আহ্বানে জামায়াত আমির লিখেন, এই সংকটময় সময়ে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখুন। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নিরাপদ থাকবে, বিচার হবে নিরপেক্ষ, এবং পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে।

    পোস্টের শেষে তিনি দেশের জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের প্রার্থনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিল্পীদের নিরাপত্তার দাবি তুললেন অভিনেত্রী ফারিণ
    Next Article নির্বাচনের আগে ফাঁসির রায় কার্যকরের দাবি সারজিস আলমের

    Related Posts

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: উপদেষ্টা মাহদী আমিন

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫