দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ ও প্রয়োজনীয় ফিচারের সমন্বয়ে নতুন একটি ফিচার ফোন বাজারে এনেছে ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড। ‘আইপ্রো আইটি৪৫০’ মডেলের এই ফোনটি একবার চার্জ দিলে দিনের পর দিন ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম। নিয়মিত কল, এসএমএস ও সাধারণ ব্যবহারে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।

ডিভাইসটির অন্যতম আকর্ষণ শক্তিশালী ‘ফোকাস বিগ টর্চ’। অন্ধকার পরিবেশে পরিষ্কার আলো দিতে এতে উচ্চক্ষমতার টর্চলাইট যুক্ত করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারেও বেশ সহায়ক।

এছাড়া এতে রয়েছে ৩-ইন-১ স্পিকার প্রযুক্তি, যার মাধ্যমে কল অ্যালার্ট, মিউজিক ও ভাইব্রেশন একসঙ্গে স্পষ্ট ও জোরালোভাবে পাওয়া যাবে।

বিনোদনের জন্য রাখা হয়েছে ওয়্যারলেস এফএম সুবিধা, ফলে হেডফোন ছাড়াই শোনা যাবে প্রিয় রেডিও অনুষ্ঠান।

ফোনটিতে ২.৪ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা সহজ ব্যবহার ও পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করে।

ম্যাঙ্গো ইন্টারন্যাশনালের কর্মকর্তারা জানিয়েছেন, মজবুত বডি ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের কারণে এটি বিশেষভাবে উপযোগী তাদের জন্য, যারা দীর্ঘ সময় ফোনে কথা বলেন। ফোনটির মূল্য ১৩৫০ টাকা। এছাড়া সরাসরি অর্ডারের জন্য যোগাযোগ করা যাবে: 01550-076663 এবং +88 01550076683 নম্বরে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version