Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দাপট দেখিয়েও মেসি-বিহীন আর্জেন্টিনার একমাত্র গোলেই জয়
    খেলা

    দাপট দেখিয়েও মেসি-বিহীন আর্জেন্টিনার একমাত্র গোলেই জয়

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১১, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ম্যাচজুড়ে দাপট দেখিয়েও গোলের ব্যবধান বাড়াতে পারেনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে একমাত্র গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

    শনিবার (১১ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে বল দখলে ৭৭ শতাংশ ও ১৭টি শট নিয়েও আর কোনো গোলের দেখা পায়নি দলটি। একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো।

    অন্যদিকে, ভেনেজুয়েলা মাত্র ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। তবে তাদের গোলরক্ষক হোসে কন্ত্রেরাস ছিলেন দুর্দান্ত; একাই অন্তত ১০টি শট ঠেকিয়েছেন, যার মধ্যে ৬টি ছিল দ্বিতীয়ার্ধে।

    প্রথমার্ধে ৩১ মিনিটে লাউতারো ও আলভারেজের সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে গোল করেন লো সেলসো। এরপর আরও কয়েকটি গোলের সুযোগ পেলেও সেগুলো রূপ নিতে পারেনি।

    এই ম্যাচে ছিলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। আগেই জানানো হয়েছিল, তাকে বিশ্রাম দেওয়া হবে। তরুণদের সুযোগ দিতে দলে পরিবর্তন আনলেও স্কালোনির দল গোলের সামনে ব্যর্থই থেকে যায়।

    দ্বিতীয়ার্ধে এনজো, আলভারেজ ও মোলিনার বদলে মাঠে নামেন রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার ও বালের্দি। তবুও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।

    ম্যাচজুড়ে গোল মিসের মিছিল গ্যালারিতে বসেই দেখেছেন মেসি। অন্যদিকে, ভেনেজুয়েলা পুরো ম্যাচেই আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব
    Next Article ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

    Related Posts

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬

    রাত পোহালেই বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, খেলা দেখবেন যেভাবে

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬