Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘দগ্ধ ফায়ার কর্মীদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা দেবে সরকার’
    জাতীয়

    ‘দগ্ধ ফায়ার কর্মীদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা দেবে সরকার’

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজীপুরের টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ চারজন ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা দেবে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার কর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, চারজন দগ্ধ কর্মীর মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। একজনের দগ্ধের পরিমাণ কিছুটা কম। আল্লাহর কাছে দোয়া করি যেন তারা দ্রুত সুস্থ হন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা হয়েছে। সেখানে আমাদের চারজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়েছে। এই হাসপাতালটি একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা খুবই ভালো। এখানকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দগ্ধদের চিকিৎসায় যত ধরনের সহযোগিতা লাগে, সমস্ত সহযোগিতা দেওয়া হবে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, চারজন রোগীর মধ্যে দুজন ১০০ শতাংশ, একজন ৪২ শতাংশ এবং একজন ৫ শতাংশ দগ্ধ হয়েছেন। সর্বোচ্চ গুরুত্বের রোগীদের এইচডিইউতে রাখা হয়েছে এবং প্রটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

    অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই আমাদের টিম প্রস্তুত ছিল এবং রোগীরা হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয়েছে। যারা এইচডিইউতে আছেন, তাদের প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে সমস্ত অপারেশন করা হবে।’

    উল্লেখ্য, এই দুর্ঘটনা সোমবার (২২ সেপ্টেম্বর) ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দগ্ধ হন।

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষক-কর্মচারীদের অবস্থান
    Next Article নিউইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

    Related Posts

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫