Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তেল-ডিমের দাম বাড়তি, স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে
    বাজারদর

    তেল-ডিমের দাম বাড়তি, স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর বাজারে আবারও বেড়েছে ডিম, তেল ও সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এসব নিত্যপণ্যের দর বাড়ায় সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বেড়েছে।

    শুক্রবার (২৪ অক্টোবর) মগবাজার, মালিবাগ, কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগের নতুনবাজারসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, ফার্মের ডিমের দাম ডজনপ্রতি ৮ থেকে ১০ টাকা বেড়েছে। বর্তমানে বাদামি ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৪৮–১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০–১৪৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও কম ছিল। বিক্রেতারা বলছেন, সবজি ও মাছের দাম বেশি থাকায় ডিমের চাহিদা বেড়েছে।

    তেলেও বেড়েছে অতিরিক্ত মূল্য। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯১০–৯৩০ টাকায়, আর এক লিটার সয়াবিন ১৯০–১৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পামঅয়েল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৫৫–১৬২ টাকায়। যদিও তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন আসেনি।

    সবজির দামও কমেনি। শীতের সবজির সরবরাহ বাড়লেও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন ১০০–১৬০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ও ঢ্যাঁড়শ ৭০–৮০ টাকা, আর শিমের কেজি ১৮০–২০০ টাকা। ফুলকপি ও বাঁধাকপিও ৫০–৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা জানান, আগামী দুই–তিন সপ্তাহের মধ্যে দাম কমার সম্ভাবনা কম।

    মাছের বাজারেও চাপ অব্যাহত। নদীর মাছ কেজিপ্রতি ৫০০ থেকে ৯০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চাষের মাছ তুলনামূলক স্বস্তিদায়ক হলেও সামগ্রিক বাজারে ঊর্ধ্বগতি বজায় রয়েছে।

    চালের বাজারে যদিও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে—মিনিকেট ৭০–৮০ টাকা, নাজিরশাইল ৭০–৮৫ টাকা ও ব্রি–২৮ চাল ৫৬–৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু কেজিপ্রতি ২০–২২ টাকায় পাওয়া গেলেও পেঁয়াজ এখনও ৮০ টাকায় স্থির।

    বাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী ফাহাদ হোসেন বলেন, এভাবে দাম বাড়তে থাকলে পরিবার চালানোই কষ্ট হয়ে যাবে।

    আরেক ক্রেতা অন্তরা মাহি বলেন, আগে দুই কেজি কিনতাম, এখন এক কেজিও কিনতে কষ্ট হয়। বাজারে কিছুই সস্তা নেই।

    নিত্যপণ্যের লাগামহীন দামে সাধারণ মানুষের চাপ প্রতিদিনই বাড়ছে—স্বস্তির নামগন্ধ নেই বাজারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleটাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস খাদে, মা–মেয়ের মৃত্যু
    Next Article নরসিংদীতে যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫