রাজধানীর তেজগাঁওয়ে বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি-এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। একই দিনে ৩০টি গাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২ মে) তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ারে প্রায় ৬ হাজার বর্গফুট আয়তনের এ শোরুমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। অন্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।

অনুষ্ঠানে কেৎসু ঝ্যাং বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। নতুন এই শোরুম দেশের গ্রাহকদের জন্য বিশ্বমানের নিউ এনার্জি যানবাহন আরও সহজলভ্য করবে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রতিফলন ঘটাবে।

চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের পাশাপাশি গ্রাহকদের হাতে গাড়ি তুলে দেওয়ার মাধ্যমে বিওয়াইডির প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি টেকসই মোবিলিটি খাতে বিওয়াইডির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের অটোমোটিভ বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলো বিওয়াইডি বাংলাদেশ। এই উদ্যোগ স্থানীয় গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version