Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইতিহাসে প্রথম: ডলারের বিপরীতে ৯০-এর নিচে ভারতীয় রুপি
    আন্তর্জাতিক

    ইতিহাসে প্রথম: ডলারের বিপরীতে ৯০-এর নিচে ভারতীয় রুপি

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণ দরপতন ঘটেছে ভারতীয় রুপির। বুধবার (৩ ডিসেম্বর) ইতিহাসে প্রথমবারের মতো রুপির বিনিময়মূল্য ডলারপ্রতি ৯০–এর ঘর ছাড়ালো। বাজারে লেনদেনের একপর্যায়ে মুদ্রাটি নেমে যায় ৯০.১৩ রুপিতে, যা আগের দিনের সর্বনিম্ন ৮৯.৯৪ রুপির রেকর্ডকেও ভেঙে দেয়।

    ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্বল বাণিজ্য প্রবাহ, পোর্টফোলিও বিনিয়োগে ধীরগতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে অনিশ্চয়তার কারণে রুপির ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। এর ফলে মুদ্রাটির মান কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে।

    রুপির এই পতনের সরাসরি প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। দিনের শুরুতে সতর্ক মনোভাব দেখা যায় লেনদেনে। নিফটি সূচক পড়ে যায় ২৬ হাজারের নিচে এবং সেনসেক্সও শুরুতেই প্রায় ২০০ পয়েন্ট কমে যায়। দুর্বল মুদ্রা, মূল্যস্ফীতি ঝুঁকি এবং বিদেশি বিনিয়োগকারীদের দ্বিধা বাজারে নতুন অস্থিরতা তৈরি করেছে।

    বিশ্লেষকদের মতে, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির অগ্রগতি এবং কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের নীতি–—এই দুই দিকেই এখন বাজারের নজর। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়ন হলে রুপির ওপর চাপ কমতে পারে। তবে ভারতের ওপর সম্ভাব্য শুল্ক আরোপ রুপির ভবিষ্যৎ প্রবণতায় বড় প্রভাব ফেলবে।

    দিনের শেষদিকে বাজার কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিলেও পরিস্থিতি এখনো নাজুক। সেনসেক্স সামান্য ১২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮৫ হাজার ১৫১–তে, আর নিফটি ১৮ পয়েন্ট কমে ২৬ হাজার ১৪ পয়েন্টে অবস্থান নেয়।

    বিশ্লেষকেরা বলছেন, রুপির ধারাবাহিক দুর্বলতা এবং আরবিআইয়ের হস্তক্ষেপ না থাকার বিষয়টি বিদেশি বিনিয়োগকারীদের আরও সতর্ক করে তুলছে। ফলে বাজারে বিক্রির চাপ অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
    Next Article পেপ্যাল আসছে বাংলাদেশে, জানালেন গভর্নর: বৈশ্বিক ই-কমার্সে নতুন সম্ভাবনা

    Related Posts

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫