Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন, পররাষ্ট্র উপদেষ্টার জবাব
    জাতীয়

    তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন, পররাষ্ট্র উপদেষ্টার জবাব

    By ম্যাংগো টিভিনভেম্বর ৩০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এ সময় তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আলোচনা।

    শনিবার (২৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তারেক রহমান লিখেছিলেন- মায়ের সংকটকালে দেশে ফিরতে চাইলেও সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য ‘অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’। এ মন্তব্য ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় ব্যাপক বিতর্ক।

    রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকারের কোনো বাধা নেই। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো দূতাবাসে কোনো তথ্যও নেই। তিনি চাইলে এক দিনের মধ্যেই ওয়ান-টাইম ট্রাভেল পাস দেওয়া হবে।

    তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থানের ধরনের বিষয়ে তিনি বলেন, লন্ডনে তিনি কোন স্ট্যাটাসে আছেন, তা সরকার জানে না। তবে তিনি ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকাবে-এটা অস্বাভাবিক। কোনো দেশেরই অধিকার নেই তার নাগরিককে নিজের দেশে ফেরত আসা ঠেকানোর।

    এর আগে শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন-তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই।

    পোস্টে তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব
    Next Article আগে আলোচনা, পরে এনইআইআর: সরকারের প্রতি ব্যবসায়ীদের বার্তা

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬