Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাইযোদ্ধা-শ্রমিক বিরোধে ময়মনসিংহের ছয় জেলার সাথে বাস চলাচল বন্ধ
    জাতীয়

    জুলাইযোদ্ধা-শ্রমিক বিরোধে ময়মনসিংহের ছয় জেলার সাথে বাস চলাচল বন্ধ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাইযোদ্ধাদের অপমানকে কেন্দ্র করে জুলাইযোদ্ধা ও শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে ময়মনসিংহ-ঢাকা রুটসহ বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সঙ্গে সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

    শনিবার (১১ অক্টোবর) রাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ মটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ। তিনি বলেন, ‘ জুলাইযোদ্ধার যে দাবি করেছিল তা আমরা মেনে নিয়েছি। তবে বাস বন্ধ করা হয়েছে ঢাকার ব্যবস্থাপনা কমিটির নির্দেশে। শ্রমিকরা বলছেন, গ্রেপ্তার শ্রমিককে মুক্তি না দিলে বাস চলবে না। সারদেশেই আ.লীগের বাস চলে সেগুলোও বন্ধ করতে হবে’

    এর আগে শুক্রবার রাতে ঢাকায় যাওয়ার সময় বাসে ওঠার মুহূর্তে জুলাইযোদ্ধা আবু রায়হান ও মাসুদ রানাকে অপমান ও লাঞ্ছিত করেন বাস শ্রমিক অরুণ চন্দ্র দাস। খবর পেয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজি আখতার উল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্ত শ্রমিককে গ্রেপ্তার করে।

    ঘটনার পর জুলাইযোদ্ধারা ছাত্রজনতার আন্দোলনে নিহত সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহণসহ ১৬টি বাস বন্ধের দাবি জানায়। শনিবার দুপুরে শ্রমিকরা পাল্টা প্রতিবাদে শহরের বাইপাস সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে বিকেলে প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষ আন্দোলন থেকে সরে এলেও রাতে আবার ঢাকা-ময়মনসিংহ রুটে দুইটি পরিবহণের বাস বন্ধ করে দেয় মালিকপক্ষ।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক
    Next Article সারাদেশে শুরু টাইফয়েড টিকাদান কার্যক্রম, লক্ষ্য ৫ কোটি শিশু

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫