Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন: বিনিয়োগ ও রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা
    জাতীয়

    জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন: বিনিয়োগ ও রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা

    By ম্যাংগো টিভিনভেম্বর ৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

    বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই নীতিমালার ফলে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে।

    তিনি বলেন, ‘একটা নীতিমালা থাকলে সরকার কাজের জন্য স্পষ্ট নির্দেশনা পায়। আজকের লজিস্টিকস নীতিমালা খাতটির জন্য একটি বড় দিকনির্দেশনা।’

    বর্তমানে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য ছাড়তে কোনো কোনো সময় ১১ দিন পর্যন্ত সময় লাগে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘এই নীতিমালা বাস্তবায়ন হলে পণ্য পরিবহন ও প্রাপ্যতা আরও দ্রুত হবে, ফলে রপ্তানি কার্যক্রম সহজতর হবে।’

    ২০২৪ সালের একটি খসড়া নীতি প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নতুনভাবে জনপ্রশাসন সচিব এহসানুল হকের নেতৃত্বে প্রণীত এই নীতিমালায় ২০৫০ সালের মধ্যে রেলওয়ে ও নৌপরিবহন খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। দেশের প্রায় ৩ হাজার কিলোমিটার নৌপথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।

    এছাড়া নীতিমালায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে লজিস্টিক খাতকে একটি ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তর করা হবে, যেখানে শুল্ক, ফি ও নথি প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিনিয়োগকারী ঐক্য পরিষদের
    Next Article সরকার সংশ্লিষ্টদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ সদর দপ্তর

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫