Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুজবে কান না দিতে অনুরোধ: খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ
    Uncategorized

    গুজবে কান না দিতে অনুরোধ: খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন থাকলেও চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেন তিনি।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত ব্রিফিংয়ে ডা. জাহিদ এসব তথ্য দেন।

    তিনি জানান, গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। ‘বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আশা করছি, এ যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন’-বলেন ডা. জাহিদ। তিনি আরও জানান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এই বোর্ডে খালেদা জিয়ার পুত্রবধূ চিকিৎসক ডা. জুবায়দাও রয়েছেন। পুরো চিকিৎসা প্রক্রিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।

    ডা. জাহিদ বলেন, আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ মেডিকেল দল আসবে। সমন্বিত চিকিৎসকদের মতামতের ভিত্তিতে লন্ডনে নেওয়ার বিষয় বিবেচনা করা হবে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই।

    তিনি জানান, চিকিৎসার ক্ষেত্রে সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে। সেই সঙ্গে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।

    ডা. জাহিদ আরো বলেন, বন্ধুপ্রতীম দেশ-যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

    শেষে তিনি অনুরোধ করেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে, তার দেওয়া ব্রিফকেই একমাত্র সরকারি বক্তব্য হিসেবে বিবেচনা করতে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযেসব সুবিধা পান রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’
    Next Article ইমরান খান সুস্থ আছেন: বোন উজমা খান

    Related Posts

    মশার উপদ্রব দমনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

    মার্চ ৩, ২০২৬

    পণ্য বাণিজ্যে ঘাটতি ১৮.৩৪% বেড়ে ১১.৫৫ বিলিয়ন ডলার

    ফেব্রুয়ারি ২১, ২০২৬

    সমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে তবেই চাঁদা: সেতুমন্ত্রী

    ফেব্রুয়ারি ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫