Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গণতান্ত্রীক উওরণের পথে বাধা জাতীয় পার্টি : এনসিপি নেতা হাসানাত
    রাজনীতি

    গণতান্ত্রীক উওরণের পথে বাধা জাতীয় পার্টি : এনসিপি নেতা হাসানাত

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণতান্ত্রিক উত্তরণের পথে জাতীয় পার্টিকে বাধা হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার দাবি, অতীতে জাতীয় পার্টি ‘ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল’।

    সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিনে তিনি এসব বক্তব্য দেন।

    হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির ওপর ভর করেই ফিরতে পারে। তাই এখনই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় নির্বাচনের সময় কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সরকার ও নির্বাচন কমিশন দায়ী থাকবে।

    তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে কি না—তার আগে হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। এনসিপি নেতা বলেন, অনেক রাজনৈতিক দলে গণতন্ত্র নেই, কিন্তু এনসিপি দলীয় গণতন্ত্র চর্চা করছে।

    হাসনাত অভিযোগ করে বলেন, অতীতে মনোনয়ন বাণিজ্য হয়েছে। তবে নতুন নেতৃত্ব ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে’ ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করতে চায়।

    তিনি আরও অভিযোগ করেন, মধ্যরাতে ডিসি ভাগাভাগি করা হয়। পাতানো নির্বাচনের চেষ্টা করা হলে জনগণ রাস্তায় নেমে আসবে। আগামী নির্বাচন প্রশাসনকে ব্যবহার করার প্রবণতা বন্ধ করতে হবে।

    গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্বের পরিচয় দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা , নিহত ১০
    Next Article গণভোট অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫