Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » খসড়া ‘আইপিও রুলস–২০২৫’ নিয়ে বিএসইসি ও ইস্যুয়ার কোম্পানিগুলোর বৈঠক
    বিজনেস

    খসড়া ‘আইপিও রুলস–২০২৫’ নিয়ে বিএসইসি ও ইস্যুয়ার কোম্পানিগুলোর বৈঠক

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খসড়া ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ বা ‘আইপিও রুলস–২০২৫’ নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইস্যুয়ার কোম্পানিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বৈঠকটি শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে খসড়া নিয়মাবলির বিভিন্ন ধারা, প্রস্তাবিত পরিবর্তন, বাস্তব প্রয়োগ এবং বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অংশগ্রহণকারী ইস্যুয়ার কোম্পানির প্রতিনিধিরা খসড়া আইনের বিভিন্ন ধারা–উপধারা নিয়ে মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। এসব মতামত বিবেচনায় নিয়ে নিয়মগুলোকে আরও সময়োপযোগী, বাস্তবসম্মত ও বাজারবান্ধব করার আশ্বাস প্রদান করে কমিশন।

    বৈঠকে পুঁজিবাজার সংশ্লিষ্ট নীতি–নির্ধারক, শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— বিএসইসির কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক তানভির মোস্তফা, ইলেকট্রোমার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ, আকিজ বশির গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র নির্বাহী পরিচালক মোস্তফা জামাল হোসেন, ইনসেপ্টা ফার্মার নির্বাহী পরিচালক নাইমুল হুদা, সিটি গ্রুপের আর্থিক ও বিনিয়োগ বিষয়ক পরিচালক রেজা উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের সিএফও কাজী নাসির উদ্দিন, ডিবিএল গ্রুপের বোর্ড সেক্রেটারি মো. শাহ আলম মিয়া, মেঘনা গ্রুপের সিনিয়র ডিজিএম মো. আফজাল হোসেন, ইলেকট্রোমার্টের সিনিয়র ডিজিএম গোলাম সারওয়ার এবং বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।

    অংশগ্রহণকারীরা বলেন, ইস্যুয়ার কোম্পানিগুলোর সঙ্গে কার্যকর সংলাপের মাধ্যমে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, অংশগ্রহণ এবং বাজার উন্নয়নের প্রতিশ্রুতি আরও শক্তিশালী হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৮২৬ বিচারকের পদোন্নতি ও পদায়ন
    Next Article খেলাপি ঋণের নতুন রেকর্ড-ছয় লাখ কোটি টাকা ছাড়াল

    Related Posts

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে বিদ্যুৎকেন্দ্র গুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫