Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্যারিবীয় অঞ্চলে মেলিসার ভয়াবহ তাণ্ডব, ঘরবাড়ি-বন্দর ধ্বংসস্তূপে পরিণত, নিহত ২৫
    আন্তর্জাতিক

    ক্যারিবীয় অঞ্চলে মেলিসার ভয়াবহ তাণ্ডব, ঘরবাড়ি-বন্দর ধ্বংসস্তূপে পরিণত, নিহত ২৫

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৩০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভয়াবহ তাণ্ডব চালিয়ে শক্তিশালী হারিকেন মেলিসা এখন কিউবায় আঘাত হেনেছে। এর আগে হাইতি ও জ্যামাইকায় ঝড়টির আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়টি বহু ঘরবাড়ি ও অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে, অনেক এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হারিকেনটির সবচেয়ে ভয়াবহ আঘাত লাগে জ্যামাইকার উপকূলে, যেখানে ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি গতির বাতাস বইতে থাকে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বলেছেন, ‘পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

    তিনি জানান, দ্বীপের ৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, পুলিশ স্টেশন, বন্দরঘরসহ সরকারি স্থাপনাও।

    অন্যদিকে হাইতিতে ভয়াবহ বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০ জনই শিশু। দেশটির তিন-চতুর্থাংশ এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

    জ্যামাইকার স্থানীয় সরকারমন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি জানিয়েছেন, তিনজন পুরুষ ও এক নারী বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন, পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    মন্টেগো বে শহরের মেয়র রিচার্ড ভারনন জানান, ‘শহরের অর্ধেকটাই পানিতে তলিয়ে গেছে। এখন আমাদের একটাই লক্ষ্য— সবাই জীবিত আছে কি না তা নিশ্চিত করা।’

    কিউবায় মেলিসা প্রবেশের সময় এটি ক্যাটাগরি–১ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এখনো তা প্রবল বেগে তাণ্ডব চালাচ্ছে। প্রেসিডেন্ট মিগেল দিয়াস–কানেল বলেছেন, দেশটি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আগেই প্রস্তুতি নিয়েছিল, যা ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করেছে।

    এদিকে হাইতিতে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ৩ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড রিলিফ জানিয়েছে, উপকূলবর্তী বহু ঘরবাড়ি ভেসে গেছে এবং স্থানীয়রা খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন।

    যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জ্যামাইকায় সহায়তা পাঠিয়েছে এবং একটি দুর্যোগ প্রতিক্রিয়া দল পাঠানোর ঘোষণা দিয়েছে। হাইতি ও বাহামাসও আন্তর্জাতিক সাহায্য চেয়েছে।

    বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর মেলিসা বাহামাসের দিকে অগ্রসর হয়েছে। সেখানেও বিপজ্জনক জলোচ্ছ্বাস ও প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। এরপর এটি বারমুডা হয়ে শুক্রবার রাতে কানাডার সেন্ট জনস উপকূলে গিয়ে প্রবল এক্সট্রা-ট্রপিকাল সাইক্লোনে রূপ নিতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে তারেক রহমানের মহাপরিকল্পনা
    Next Article ফুটবলের ঈশ্বর ম্যারাডোনার ৬৫তম জন্মদিন আজ , শ্রদ্ধায় স্মরণ

    Related Posts

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫