বগুড়ার ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল জাহাঙ্গীরাবাদ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আন্তরিক ও স্মৃতিময় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানটি শুরু হয় স্মৃতিচারণ পর্বের মাধ্যমে। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের অভিজ্ঞতা, বন্ধুত্বের গল্প এবং শিক্ষকদের অবদানের কথা আবেগঘনভাবে তুলে ধরেন। বিশেষ করে ১৯৯১ থেকে ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন।
পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে দেশ, জাতি এবং বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করা হয়। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং বিদ্যালয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে এবং নতুন প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই মিলনমেলা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version