Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

    জুন ২১, ২০২৬

    জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ৫৯ জন : আইনমন্ত্রী

    জুন ২১, ২০২৬

    লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

    জুন ২১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতা বিরোধী অপরাধে হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে অভিযোগ
    রাজনীতি

    কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতা বিরোধী অপরাধে হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে অভিযোগ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুষ্টিয়ায় গত বছরের গণঅভ্যুত্থানের সময় ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

    রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ দাখিল করে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আদালত শুনানি শেষে আগামীকাল (সোমবার) আদেশের জন্য দিন ধার্য করেন।

    মামলার অপর তিন আসামি হলেন-কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি শরফুদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের নেতা আতাউর রহমান খান আতা।

    প্রসিকিউশন সূত্র জানায়, গত বছরের জুলাই মাসে গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় উস্কানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আমরা পর্যাপ্ত প্রমাণ ও সাক্ষ্য-প্রমাণসহ অভিযোগপত্র দাখিল করেছি। আদালত আগামীকাল আদেশ দেবেন।’

    এদিকে আসামিদের পক্ষ থেকে অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকীভূত হওয়ার পথে ৫ ইসলামী ব্যাংক, বাজারে ধস-৯২৬ কোটি টাকা উধাও
    Next Article যোগ্য শিক্ষক-প্রতিষ্ঠানকে এমপিও থেকে বাদ দিতো আ’লীগ সরকার: শিক্ষা উপদেষ্টা

    Related Posts

    লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

    জুন ২১, ২০২৬

    সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    জুন ২১, ২০২৬

    লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য মোশাররফ আর নেই

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

    জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ৫৯ জন : আইনমন্ত্রী

    লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

    মালয়েশিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬