Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কারাগারে শুরু ডোপ টেস্ট, শনাক্ত ৮ বন্দি ও কারাকর্মী
    জাতীয়

    কারাগারে শুরু ডোপ টেস্ট, শনাক্ত ৮ বন্দি ও কারাকর্মী

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের কারাগারে নিজস্ব ব্যবস্থাপনায় ডোপ টেস্ট চালু করা হয়েছে। এক মাস ধরে চলা এই কার্যক্রমে এখন পর্যন্ত অন্তত ৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে কারাকর্মী ও বন্দি রয়েছে।

    প্রাথমিকভাবে সন্দেহভাজন কারাকর্মী বা বন্দিকে ডোপ টেস্টের আওতায় আনা হয়। কারা কর্তৃপক্ষের পরীক্ষায় কেউ ‘পজিটিভ’ হলে তা সিভিল সার্জনের কার্যালয়ে নিশ্চিত করার জন্য পাঠানো হয়।

    সেপ্টেম্বর মাসকে মাদকবিরোধী কার্যক্রমের মাস ঘোষণা করে কারা অধিদপ্তর দেশজুড়ে অভিযান শুরু করেছে। মাসজুড়ে কারারক্ষী ও বন্দিদের ওপর বিশেষ নজর থাকবে।

    কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, বর্তমানে আমরা কারাগারের অভ্যন্তরে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিজস্ব ডোপ টেস্ট পরিচালনা করছি। মাস খানেক ধরে ৮–১০ জন শনাক্ত হয়েছে। কারাগারকে মাদকমুক্ত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

    সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার বলেন, বাংলাদেশ জেল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কারাগার এলাকায় মাদক নির্মূল করতে স্থানীয় কারা প্রশাসন, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগত দর্শনার্থী ও কারাভ্যন্তরে প্রবেশকালে বিশেষ তল্লাশি এবং সন্দেহভাজন বন্দি ও কারাকর্মীদের ডোপ টেস্ট।

    গত এক বছরে ২৯ জনকে মাদক বহন, গ্রহণ ও সরবরাহের অপরাধে ফৌজদারি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এর পাশাপাশি কারা সদর দপ্তর নিজস্ব ডোপ টেস্টিং মেশিন সংগ্রহ করেছে।

    এর আগে ২০২০ সালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডোপ টেস্ট চালু করে। ২০২০ সালের ১০ মার্চ থেকে ২০২২ সালের ২৭ জুলাই পর্যন্ত ডোপ টেস্টে ১২০ জন পুলিশ সদস্যকে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করা হয়। সূত্র: সমকাল

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্টারটেকে আসুস অফার: ল্যাপটপ কিনলেই ফ্রি গিফট, টিভিতে বিশেষ ছাড়
    Next Article একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫