Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

    আগস্ট ৪, ২০২৬

    তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল

    আগস্ট ৪, ২০২৬

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম
    রাজনীতি

    কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শাপলা মার্কা চেয়েছিলাম, কিন্তু শাপলা না দিয়ে দিয়েছে শাপলার কলি। স্বেচ্ছাচারিতা করছেন-করুন, তবুও সমস্যা নেই। শাপলা কলি থেকে শাপলা ফুটতে আর বেশিদিন লাগবে না।

    মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলা ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

    সারজিস আলম বলেন, এনসিপি সেই সন্তানদের দল, যারা এমন একজনের পতন ঘটিয়ে তাকে ভারত পালাতে বাধ্য করেছে-যাকে দেশের অন্য কোনো রাজনৈতিক দল একত্র হয়েও পরাজিত করতে পারেনি। জনগণ একটু আস্থা রাখুন, ইনশাল্লাহ আমরা সেই আস্থার প্রতিদান দেব। আসন্ন গণভোটের দিন সবাই যেন জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন।

    তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শুরু হয়েছে। কারও সঙ্গে জোট হবে কি হবে না, সেটা পরে দেখা যাবে। আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে চাই না; আগে নিজেদের ভিত শক্ত করাই আমাদের অগ্রাধিকার।

    এনসিপির এই নেতা জানান, দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ইলেক্টরাল অ্যালায়েন্স হতে পারে। না হলে এককভাবেই ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি।

    তিনি বলেন, বিশ্বের ইতিহাসে এমন অনেক রাজনৈতিক দল আছে, যারা প্রথমবার কোনো আসন না পেয়েও পরে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছে। আমরা সিটের রাজনীতি করতে চাই না-আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই, জনগণের জন্যই সংসদে যেতে চাই।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান
    Next Article বগুড়ায় ট্রাফিক সপ্তাহ ২০২৫ পালিত: আইন মানলে সড়ক হবে দুর্ঘটনামুক্ত

    Related Posts

    চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

    আগস্ট ৪, ২০২৬

    তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল

    আগস্ট ৪, ২০২৬

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

    তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬