ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
সংস্থাটি এক নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, ড্রোনটি সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় ভূপাতিত হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রবাসী শ্রমিক নিহত হন এবং কয়েকজন আহত হন।
খবরে আরও বলা হয়েছে, একই প্রদেশে আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে নিহত প্রবাসী শ্রমিকরা কোন দেশের নাগরিক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা।
ম্যাংগোটিভি /আরএইচ

