Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ওপেনএআই-এ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
    আন্তর্জাতিক

    ওপেনএআই-এ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআই-এ ১০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে।

    এনভিডিয়া জানিয়েছে, এই বিপুল অঙ্কের বিনিয়োগের মাধ্যমে ওপেনএআই-এর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ সরবরাহ করা হবে। এগুলো ব্যবহার করা হবে পরবর্তী প্রজন্মের এআই প্রযুক্তির প্রক্রিয়াকরণ ও ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণে।

    প্রতিষ্ঠানটি এই চুক্তিকে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী করবে। কারণ, চীন এ খাতে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্রুত উঠে আসছে।

    এর আগে এনভিডিয়া ইন্টেলে ৫ বিলিয়ন ডলার এবং যুক্তরাজ্যের এআই খাতে ২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছিল।

    এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ‘এই অর্থায়নের মাধ্যমে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছি।’

    এনভিডিয়া ও ওপেনএআই জানিয়েছে, তারা এরই মধ্যে মাইক্রোসফট, ওরাকল, সফটব্যাংক এবং স্টারগেটসহ একাধিক অংশীদারের সঙ্গে বিশ্বের সবচেয়ে উন্নত এআই অবকাঠামো নির্মাণে কাজ করছে।

    তবে যুক্তরাষ্ট্রের এআই খাতে আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে চীনের ডিপসিক-আর১ প্রযুক্তির উত্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

    এদিকে এনভিডিয়া একদিকে যেমন চীনের প্রতিযোগিতার মুখে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকারের চাপও সামলাতে হচ্ছে। সম্প্রতি চীন অভিযোগ করেছে, এনভিডিয়া দেশটির অ্যান্টি-মনোপলি আইন লঙ্ঘন করেছে। এছাড়া চীনা কর্তৃপক্ষ দেশটির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়ার এআই চিপ কেনা বন্ধ করতে বলেছে। এ বিষয়ে সিইও জেনসেন হুয়াং বিবিসিকে বলেন, তিনি এই সিদ্ধান্তে হতাশ। সূত্র: বিবিসি

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাসা থেকে ডেকে নেওয়ার দুই দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    Next Article শাপলা মার্কা না পেলে নির্বাচন কীভাবে হয় দেখব: সারজিস আলমের হুঁশিয়ারি

    Related Posts

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    জুন ১৮, ২০২৬

    ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব

    জুন ১৮, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬