Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এনইআইআর চালুর আগে ব্যবহারকারীদের স্বস্তি: পুরনো সব ফোন থাকবে চালু
    অডিও ফিচার

    এনইআইআর চালুর আগে ব্যবহারকারীদের স্বস্তি: পুরনো সব ফোন থাকবে চালু

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে আগামী ২৬ ডিসেম্বরের পর সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে এর আগে যারা অনিবন্ধিত মোবাইল ব্যবহার করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে-১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই নেটওয়ার্কে সচল থাকবে।

    রবিবার (১৬ নভেম্বর) পাঠানো এক বার্তায় বিটিআরসি এ তথ্য নিশ্চিত করেছে।

    বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হচ্ছে। এর আওতায় ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট—বৈধ, অবৈধ, ডাটাবেইজে পাওয়া যায়নি -যে অবস্থারই হোক, স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ফলে এসব ফোন ভবিষ্যতেও নেটওয়ার্কে সচল থাকবে।

    নতুন মোবাইল ফোন কেনার আগে সেটি বৈধ কি না—তা যাচাই করতে গ্রাহকদের নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

    যেভাবে যাচাই করবেনঃ প্রথমে *#06# ডায়াল করে ফোনের ১৫ ডিজিটের IMEI নম্বর বের করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন KYD IMEI নম্বর, মেসেজটি পাঠান ১৬০০২ নম্বরে। ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে হ্যান্ডসেটটি বৈধ না অবৈধ।

    NEIR–সংক্রান্ত তথ্য সেবা

    NEIR বিষয়ে তথ্য জানতে গ্রাহকরা-বিটিআরসির হেল্পডেস্ক ১০০ নম্বরে ফোন করতে পারবেন। যেকোনো অপারেটরের নম্বর থেকে *16161# ডায়াল করেও তথ্য পাওয়া যাবে। মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

    বিস্তারিত জানতে ভিজিট করা যাবে বিটিআরসির NEIR সাইট: neir.btrc.gov.bd

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি
    Next Article ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫