Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এবার চায়ের আমন্ত্রণ দিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
    জাতীয়

    এবার চায়ের আমন্ত্রণ দিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় দিল্লি।

    কূটনৈতিক সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম এই তলবের সময় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভারতীয় পক্ষ অভিযোগ তোলে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কয়েকটি ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে বাংলাদেশের হাইকমিশনার এই অভিযোগ নাকচ করে বলেন, বাংলাদেশ বাস্তবতার নিরিখেই বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরছে।

    এর আগে দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি, পাশাপাশি ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ।

    কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এসব ঘটনার প্রেক্ষাপটে গত ১০ দিনে চার দফায় বাংলাদেশ ও ভারত একে অপরের কূটনীতিকদের তলব করে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও উদ্বেগ জানাল। সাম্প্রতিক এই তলব-পাল্টা তলব দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বাড়তি উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহোয়াটসঅ্যাপ কলে নিরাপত্তা ঝুঁকি? এই ফিচার অন করলেই মিলবে সুরক্ষা
    Next Article রমজান বাজার নিয়ন্ত্রণে টিসিবির জন্য বিপুল পরিমাণ ভোজ্যতেল ও ডাল কিনছে সরকার

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫