Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এবারই মির্জা ফখরুলের জীবনের শেষ নির্বাচন!
    রাজনীতি

    এবারই মির্জা ফখরুলের জীবনের শেষ নির্বাচন!

    By ম্যাংগো টিভিনভেম্বর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই তার জীবনের শেষ নির্বাচন। দলের মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের প্রতি আস্থা রাখতে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।

    মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

    স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা ও নেত্রীকে কৃতজ্ঞতা জানাই। দলের সকল কর্মীকে ধন্যবাদ জানাই আজীবন আমার পাশে থাকার জন্য।’

    তিনি আরও লিখেছেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি—আমাদের সবারই একটা গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে আবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই, তখন আমার মেয়েরা ছিল একদম ছোট। আমার স্ত্রী প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন-কারণ তিনি জানতেন না কী অনিশ্চিত জীবনে আমরা পা দিতে যাচ্ছি।’

    পরিবারের প্রতি নিজের ত্যাগের কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমার মেয়ে দুটোর হাত ধরে স্ত্রী-ই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে, বড় মেয়ের অপারেশন হবে—আমি তখন ঢাকার পথে গাড়িতে রাত কাটিয়েছি, যাতে সকালে তার পাশে থাকতে পারি। সে সময় এত কষ্ট হচ্ছিলো-আমি মসজিদে ছিলাম, যখন তার অপারেশন হচ্ছিল।’

    অতীতের স্মৃতিচারণ শেষে তিনি লিখেছেন, ‘এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি—বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভিয়েলাটেক্স লিমিটেড
    Next Article এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬