Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঋণ অবলোপনে নতুন নির্দেশনা: গ্রাহককে ১০ কর্মদিবস আগে নোটিশ দেবে ব্যাংক
    জাতীয়

    ঋণ অবলোপনে নতুন নির্দেশনা: গ্রাহককে ১০ কর্মদিবস আগে নোটিশ দেবে ব্যাংক

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মন্দমানের ও ক্ষতিজনক শ্রেণির খেলাপি ঋণ ব্যালান্স শিট থেকে বাদ দিতে চাইলে এখন থেকে রাইট-অফের কমপক্ষে ১০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দিতে হবে। বুধবার (১৯ নভেম্বর) এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে ১৯ অক্টোবরের সার্কুলারে ঋণ অবলোপনের ৩০ দিন আগে গ্রাহককে অবহিত করার বাধ্যবাধকতা ছিল। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, একটি কেস সেটেল করতে অতিরিক্ত সময় লাগায় নোটিশের সময়সীমা কমিয়ে ১০ দিন করা হয়েছে।

    সার্কুলার অনুযায়ী-ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী অবলোপনকৃত ঋণ আদায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দিতে পারবে। এ সংক্রান্ত নীতিমালা না থাকলে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে তা প্রণয়ন করতে হবে। ঋণ একাধারে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকলে তা অবলোপন করা যাবে, তবে পুরনো ঋণ আগে রাইট-অফ করতে হবে। অবলোপনের পরও ঋণগ্রহীতা সম্পূর্ণ দায় পরিশোধ না করা পর্যন্ত খেলাপি হিসেবেই চিহ্নিত থাকবেন।

    কেন্দ্রীয় ব্যাংকের ২০২৪ সালের আর্থিক স্থিতিশীলতার প্রতিবেদন অনুযায়ী দেশে অবলোপনকৃত ঋণের পরিমাণ ৬২ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ শেষে ব্যাংকখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৪.২০ লাখ কোটি টাকা, যার মধ্যে ৩.৪২ লাখ কোটি টাকা মন্দ ও ক্ষতিজনক-অর্থাৎ মোট খেলাপি ঋণের ৮১.৩৭ শতাংশ।

    নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে মন্দ শ্রেণিভুক্ত কোনো ঋণ অবলোপন করতে হলে তার বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন রাখতে হবে। সংশ্লিষ্ট ঋণে প্রভিশনের ঘাটতি থাকলে তা চলতি বছরের ইনকাম অ্যাকাউন্ট থেকে সমন্বয় করে প্রভিশন তৈরি করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমিজানুর রহমান আজহারীর প্রার্থিতা নিয়ে যে ব্যাখ্যা দিল জামায়াত
    Next Article অনিয়মের অভিযোগে মিস ইউনিভার্সের দুই বিচারকের পদত্যাগ

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫