আজ সোমবার (২৩ ফেব্রুয়ার) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল, ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সচিব মোঃ হাবিবুর রহমান।

সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত সিদ্ধান্ত পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version