Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য হলে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত’
    রাজনীতি

    ‘ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য হলে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত’

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ইসলামী ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

    শুক্রবার (৩ অক্টোবর) খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। তবে কমপক্ষে ২০০ আসনে নির্বাচন করবে জামায়াত।’

    তিনি আরও বলেন, দ্বীনকে সংসদে পাঠানোর জন্য এ সময়টি সবচেয়ে উপযুক্ত। এজন্য প্রতিটি কর্মীকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা একসময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি রাকিব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমির এমরান হোসাইন, মহানগর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান ও মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেওয়া হবে: সালাহউদ্দিন
    Next Article হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত, ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

    Related Posts

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫