Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইসরায়েলি হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত
    আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও কমপক্ষে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)-এর একজন কর্মীও রয়েছেন। খবর এএফপি।

    হামাস-নিয়ন্ত্রিত উদ্ধারকারী বাহিনী জানিয়েছে, ভোর থেকে শুরু হওয়া ধারাবাহিক ইসরায়েলি বোমাবর্ষণে প্রাণহানির ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে গাজা শহরে ১০ জন, মধ্য গাজায় ১৪ জন এবং দক্ষিণাঞ্চলে ২৮ জন।

    খান ইউনিসের আল নাসের হাসপাতাল জানায়, তারা প্রায় ৩০ জনের মৃত্যুর খবর পেয়েছে। এর মধ্যে আল-টিনা ও মোরাগ এলাকায় খাদ্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারান।

    নিহতদের মধ্যে এমএসএফ-এর ২৬ বছর বয়সী কর্মী ওমর আল-হায়েকও ছিলেন। সংস্থাটির মেডিকেল টিমের প্রধান কারিন হাস্টার এ ঘটনায় গভীর নিন্দা জানিয়ে বলেন, “আমাদের একজন সহকর্মী নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। এই হত্যাকাণ্ড লক্ষ্যবস্তু হোক বা না হোক, এটি একেবারেই অগ্রহণযোগ্য।”

    উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৬ হাজার ২২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপাকিস্তানকে উড়িয়ে দিলো নারী টাইগ্রেসরা, দুর্দান্ত সূচনা
    Next Article নিজ দেহ দান করে গেলেন ভাষাসংগ্রামী আহমদ রফিক

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬