Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
    ক্রিকেট

    আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৬, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অবশেষে বহু প্রতীক্ষার পর আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে জয় পেয়ে সিরিজটি ৩–০ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।

    ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে ছিলেন আক্রমণাত্মক তানজিদ হাসান ও সাইফ হাসান। তানজিদের ৩৩ রানের ইনিংসের পর জাকের আলীর সঙ্গে জুটি গড়ে ম্যাচটিকে এক তরফা করে তোলেন সাইফ।

    সাইফ হাসান ইনিংসের শেষদিকে তুলে নেন তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আহমেদজাইয়ের এক ওভারে ১৫ রান তোলেন তিনি, যার মধ্যে ছিল একটি বিশাল ছক্কা—যেটি গ্যালারির ছাদে গিয়ে পড়ে। শেষদিকে নুরুল হাসানের ছক্কায় ১৮ ওভারেই জয় পায় বাংলাদেশ।

    এর আগে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে তোলে ১৪৩ রান। দলের হয়ে দারউইশ রাসুলি ৩২, সেদিকউল্লাহ আতাল ২৮ ও মুজিব উর রেহমান অপরাজিত ২৩ রান করেন।

    বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট।

    এই জয়ের মাধ্যমে ২০১৮ সালের দেরাদুনে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিল বাংলাদেশ। সেবার পূর্ণ শক্তির দল নিয়েও আফগানিস্তানের কাছে ধবলধোলাই হয়েছিল টাইগারদের। ২০২৩ সালে সিরিজ জয় এলেও ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের আনন্দ ছিল অধরা-আজ সেই ইতিহাস বদলে দিলো টাইগাররা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভাই-স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ
    Next Article আলো, প্রার্থনা ও শান্তির বার্তা-আজ বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা

    Related Posts

    টাইগারদের বড় হার, সমতায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

    মার্চ ১৪, ২০২৬

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, নাহিদ-তামিমের ঝড়

    মার্চ ১১, ২০২৬

    নাহিদ রানার দাপটে পাকিস্তানের ইনিংস থামে ১১৪-তে

    মার্চ ১১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫