Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আদ্রিতোর দারুণ সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারাল বাংলাদেশ
    খেলা

    আদ্রিতোর দারুণ সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারাল বাংলাদেশ

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মোহাম্মদ নাইম ও সৌরভ কর্মকার ভালো শুরু করলেও সেট হতে পারেননি। তবে তাদের তৈরি করে দেওয়া মঞ্চে দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন আদ্রিতো ঘোষ। তার ইনিংসেই লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৮ রানের সহজ জয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।

    চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ২৭১ রান তোলে বাংলাদেশ। জবাবে জেসন ফার্নান্দোর ৭৮ রানের পরও ৭ উইকেট হারিয়ে ১৯৩ রানের বেশি যেতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল।

    লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই আরোশা সিথুমিনা ফিরে যান। পরের ওভারেই বিদায় নেন রেহান পেইরিস। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই চানুল কোডিথুওয়াক্কুও ১৬ বলে ৬ রান করে আউট হন। হিরুন মাথিশা ৪০ বলে ২৮ রান করলেও ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

    পরে স্টেভন পেইরিস ও জেসন ফার্নান্দো পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে স্টেভন ৩২ বলে ১৪ রানের বেশি টিকতে পারেননি। সানুল বিক্রমারত্নে ৬৫ বলে ৩৪ রান করেন। শেষ পর্যন্ত ফার্নান্দো ১১৬ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেললেও লঙ্কানরা পৌঁছাতে পারেনি প্রয়োজনীয় রান পর্যন্ত। বাংলাদেশের হয়ে আকাশ, মাহেনুজ্জামান, ফাইয়াজ, জারিফ, ইফতেখার, রাকিবুল ও আকাশ রয় ১টি করে উইকেট ভাগ করে নেন।

    এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জারিফকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে নাইম ও আদ্রিতো গড়ে তোলেন ৪৮ রানের জুটি। নাইম ৪২ বলে ৩২ রান করে আউট হন। এরপর আকাশ রয়কে সঙ্গে নিয়ে আদ্রিতো তৃতীয় উইকেটে গড়েন ৯১ রানের পার্টনারশিপ। আকাশ ৬২ বলে ৩৯ রান করেন।

    ধীরস্থির ব্যাটিংয়ে ৮০ বলে ফিফটি ছুঁয়ে আদ্রিতো শেষ পর্যন্ত সেঞ্চুরি পূরণ করেন ১৩৪ বলে। শেষদিকে জুনায়েদ হোসেন ১৮ রান এবং সৌরভ ২০ বলে ৩২ রান করে দলের স্কোর ২৭১-এ দাঁড় করান। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট নেন হিমারু দিশান।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleথাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের গোলাগুলি, আহত দুই থাই সেনা
    Next Article পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি , শীতের তীব্রতা বাড়ছে

    Related Posts

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫