Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আত্মসাৎ করা ৪৫০০ কোটি টাকা উদ্ধারের দাবিতে দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন
    বিজনেস

    আত্মসাৎ করা ৪৫০০ কোটি টাকা উদ্ধারের দাবিতে দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী ও ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

    রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় দুদকে পাঁচ দিনের রিমান্ডে থাকা নজরুল ইসলামের শাস্তি ও আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবিতে স্মারকলিপিও জমা দেন তারা।

    মানববন্ধনে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও কামরুল হাসান বলেন, ‘আমরা আত্মসাৎ হওয়া টাকা ফেরত চাই। গ্রাহকদের প্রাপ্য অর্থ তাদেরই।’

    রিকভারি সেকশনের ইনচার্জ মাসুদ বলেন, ‘নজরুল-খালেকরা নজিরবিহীন লুটপাট করে প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা পাচার করা অর্থ নিয়ে বিদেশে রয়েছে, আর আমরা সুবিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি।’

    আইন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা ও অভিযোগের পর দুদক যে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে, তার জন্য তারা কৃতজ্ঞ। তবে অর্থ উদ্ধারের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

    ৪০ লাখ গ্রাহক প্রাপ্য অর্থ না পেয়ে ভোগান্তিতে
    অভিযোগ অনুযায়ী, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত গ্রাহকদের অবদানে কোম্পানির তহবিলে জমা হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। কিন্তু সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও এম এ খালেকসহ একটি চক্র ভুয়া খরচ, কাগুজে বিনিয়োগ ও ব্যবস্থাপনায় কারসাজির মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করেছেন। এর বড় অংশ বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

    প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন স্থানে গ্রাহকরা প্রতিদিন প্রাপ্য অর্থ না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

    গত ২৩ অক্টোবর সম্পদ ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করে দুদক। আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

    এর আগে ৩১ জুলাই একই অভিযোগে নজরুল ইসলাম, এম এ খালেকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, ২০৭ কোটি টাকায় জমি ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করে মানিলন্ডারিং করেছেন আসামিরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযারা একাধিকবার বিয়ে করেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না: শবনম ফারিয়া
    Next Article মনোনয়ন নিয়ে বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ দিয়েছেন তারেক রহমান

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫