Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আজই ঘোষনা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল
    জাতীয়

    আজই ঘোষনা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট-এই দুটি গুরুত্বপূর্ণ আয়োজনের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটের সময়সূচি জানাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

    বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এর আগে বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করে বিটিভি ও বেতার।

    গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রায় ১৬ মাস পর আজ ঘোষণা হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল।

    এর আগে বিভিন্ন সময়সূচি পরিবর্তনের পর ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রাথমিক সমঝোতা হয়। পরে সরকার একই ঘোষণা দেয়। ১৩ নভেম্বর একই দিনে গণভোট করার সিদ্ধান্ত জানানো হয়।

    তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে ঐতিহ্যবাহী সাক্ষাৎ সেরে আসে কমিশন। ভোটার তালিকা, প্রবাসী ভোট, রাজনৈতিক দল নিবন্ধন, ভোট গণনা ও একই দিনে নির্বাচন-গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। ইসি সচিব জানান, রাষ্ট্রপতি প্রস্তুতিকে ‘সন্তোষজনক’ বলেছেন।

    নতুন নির্বাচন কমিশন গঠিত হয় ২১ নভেম্বর। তাদের অধীনে এবারই প্রথম জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময় ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে ভোট গ্রহণ সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে গোপন কক্ষও বাড়ানো হবে।

    নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার দায়িত্ব পালন করবেন প্রায় ৯ লাখ সদস্য, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন দেড় লাখ পুলিশ সদস্য।

    বাগেরহাটের সীমানা পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখলেও রায়ের কপি এখনো না পৌঁছায়-ইসি জানিয়েছে, আপাতত ৪ সেপ্টেম্বরের সীমানা অনুযায়ী তফসিল ঘোষণা হবে। কপি পাওয়ার পর প্রয়োজনীয় সংশোধন করা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
    Next Article ৩৫ ফুট গভীরেও মিলল না শিশু সাজিদ , তানোর উদ্ধার অভিযান অব্যাহত

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬