Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অবস্থা স্থিতিশীল: সুস্থ হতে লাগবে সময় ক্রিয়েটর আল-আমিনের
    বিনোদন

    অবস্থা স্থিতিশীল: সুস্থ হতে লাগবে সময় ক্রিয়েটর আল-আমিনের

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আল-আমিন (৪০) ভিডিও ধারণ করতে গিয়ে দগ্ধ হয়েছেন। পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে কনটেন্ট তৈরির সময় আগুনের তীব্রতায় দগ্ধ হন তিনি। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড়-সংলগ্ন একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার ভিডিও ধারণ করছিলেন আল-আমিন। এজন্য তিনি পানিতে পেট্রোল ঢেলে আগুন ধরান। পেট্রোলের পরিমাণ বেশি হওয়ায় আগুনের শিখা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেই শিখায় তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

    আল-আমিনের সহকর্মী আজাদ হোসেন জনি জানান, দগ্ধ হওয়ার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, ‘আল-আমিন এখন আগের চেয়ে ভালো আছে। সাড়া দিচ্ছে। চিকিৎসকরা যথেষ্ট আন্তরিক, পরিবারও চিকিৎসা নিয়ে সন্তুষ্ট।’

    বারডেমের চিকিৎসকরা জানিয়েছেন, আল-আমিনের শরীরের ২৮ থেকে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। শুরুর দিকে তার অবস্থা আশঙ্কাজনক ছিল, তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগুনের তীব্রতা বেশি থাকায় শরীরের বড় অংশ পুড়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত, কিন্তু পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক ও ভিন্নধর্মী কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন আল-আমিন। শীতের শুরুতে আগুন নিয়ে নতুন কনটেন্ট বানাতে গিয়ে বিপদের মুখে পড়লেন এই কৌতুক অভিনেতা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না: উপদেষ্টা রিজওয়ানা
    Next Article ইমরান খানের সঙ্গে কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা

    Related Posts

    কলকাতায় হেনস্তার গুঞ্জন উড়িয়ে দিলেন মোশাররফ করিম

    জুন ১৬, ২০২৬

    রোলেক্স উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান

    জুন ১৪, ২০২৬

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    জুন ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬